ঢাকার জুরাইন-শ্যামপুরে গ্যাস থাকবে না সোমবার
গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানী ঢাকার শ্যামপুর-জুরাইন এলাকায় চার ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার এক জরুরি বার্তায় তিতাস গ্যাস জানায়, সোমবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।
পদ্মা সেতু প্রকল্পের অধীন পাগলা ওয়াসা গেট চাইনিজে তিতাস গ্যাস বিতরণ লাইনের প্রতিস্থাপন কাজের জন্য চার ঘণ্টা মুরাদপুর, শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা ক্যান্টনমেন্ট ও ফরিদাবাদ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে তিতাস গ্যাসের বার্তায় জানানো হয়।
