২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ‍্যামলীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 03:09 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

রোববার ভোর সাড়ে ৪টায় শ্যামলীর সড়ক ও জনপথ ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার এসআই মবিন আহমেদ জানান।

তিনি বলেন, ওই ব্যক্তি কোনো একটি যানবাহনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

“দুর্ঘটনার পর থেকেই অচেতন ছিলেন ওই ব্যক্তি। তাই নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর; পরনে ছিল চেক লুঙ্গি।”

আশপাশের লোকজন পুলিশকে বলেছে, ওই ব্যক্তি একজন ভবঘুরে। তার পরিচয় শনাক্তের পাশাপাশি পুলিশ গাড়িটির খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানান