মাওয়ায় ৭ ঘণ্টা পর ফেরি পারাপার শুরু
ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাত ঘণ্টা বন্ধ থাকার পর সকালে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাত ঘণ্টা বন্ধ থাকার পর সকালে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে সোমবার ভোররাত ৩টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুয়াশা কমে এলে সকাল
১০টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।
রাতে নদীতে নৌ-যান চলাচলের নির্দেশক বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় তিন হাজারের বেশি যাত্রী নিয়ে ৮টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
এদিকে দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দিতে সকালে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। কয়েকশ যানবাহনকে যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়।
