২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদ বিস্ফোরণ: কবিরও বাঁচলেন না

ঢাকার সায়েদাবাদের জনপথ মোড়ে বিস্ফোরণে দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন সর্বশেষ ব্যক্তিটিও মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজন হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 12:37 AM

Updated : 02 Aug 2022, 06:36 PM

চার দিন আগে ওই বিস্ফোরণের পর ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে ভর্তি করা হয়েছিল।

তাদের মধ্যে প্রথমদিনই রবিন নামের একজনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

চিকিৎসাধীন বাকি পাঁচজনের মধ্যে চারজন একে একে মারা যাওয়ার পর কবিরই (৩৫) হাসপাতালে ছিলেন।

বুধবার রাতে তারও মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, কবিরের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল।

গত শনিবার সায়েদাবাদের জনপথ মোড়ের আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল।

বিস্ফোরণে দগ্ধদের মধ্যে বিশ্ব নাথ দত্ত (৬৫) নামে একজন সেদিনই মারা যান। মঙ্গলবার শামসুদ্দিন রিপন (৪০), আবুল কালাম (৫০) ও শফিকুল ইসলাম (৫০) নামে দুজনের মৃত্যু হয়।

সায়েদাবাদে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না স্মৃতির  

সায়েদাবাদে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু