২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকার সায়েদাবাদের জনপথ মোড়ে বিস্ফোরণে দগ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 07:02 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

গত শনিবার বিস্ফোরণর পরপরই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে ভর্তি করা হয়েছিল শফিকুল ইসলামকে (৫০)।

মঙ্গলবার রাতে তিনি মারা যান বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, শফিকুলের শরীরের ৭৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে কবির নামে একজন এখনও চিকিৎসাধীন বলে জানান ডা. আইউব। তার শরীরের ৮৫ শতাংশ পুড়েছে।

গত শনিবার সায়েদাবাদের জনপথ মোড়ের আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল।

বিস্ফোরণে দগ্ধদের মধ্যে বিশ্ব নাথ দত্ত (৬৫) নামে একজন সেদিনই মারা যান। পরে শামসুদ্দিন রিপন (৪০) এবং আবুল কালাম (৫০) নামে দুজনের মৃত্যু হয় হাসপাতালে।

সায়েদাবাদে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না স্মৃতির