২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাত সফরে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 11:23 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

সোমবার সকালে তিনি রওনা হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সফরকালে জেনারেল শফিউদ্দিন আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো’ দেখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ১৮ নভেম্বর সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।