২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ প্রচার: গ্রেপ্তার মানারাতের ছাত্র হাসিবুর রিমান্ডে

অনলাইনে ইসলামী জঙ্গিবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 05:55 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিব (২১) এলএলবির ছাত্র। তাকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ সংগঠক বলছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুর রহমান সোমবার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে বিকেলে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, আসামি নিষিদ্ধ আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তিনি ‘আব্দুল্লাহ গালিব আযযাম’ নামে ফেইক ফেইসবুক আইডি ব্যবহার করে অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে মিলে আনসার আল ইসলাম ও আল কায়েদার মতাদর্শ প্রচার করতেন।

অনলাইনে ‘জঙ্গিবাদ প্রচার’: মানারাতের আইনের ছাত্র গ্রেপ্তার  

“মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তার, অর্থদাতা, মদদদাতা শনাক্তের লক্ষ্যে উক্ত আসামিকে আরও জিজ্ঞাসাব প্রয়োজন।”

রোববার নভেম্বর রাজধানীর উত্তরা-পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর মহিপুরের হাবিবুর রহমানের ছেলে।