রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়তি আরোহী নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিক্ষার্থীর।
ইনি হলেন- রাজিব রশিদ (২৭)। তিনি বাড্ডার বেরাইদ এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একেএম রহমত উল্লাহ কলেজে পড়তেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে মিরপুর-১১ নান্নু মার্কেটের সামনে এ
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন আহত হয়েছেন।
এরা হলেন- মো. লোকমান হোসেন (৩৩) ও সুমন (৩৮)।
পুলিশ কর্মকর্তা বলেন, “একটা গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তিনজন মোটরসাইকেলে করে বাড্ডার বাসায় ফিরছিলেন।
এ সময় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজিব মারা যান।”
ওসি জানান, আহত লোকমান ও সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এঘটনায় ট্রাকচালক মো. আলমগীরকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
