২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে নির্যাতন, সৎ মা গ্রেপ্তার

ঢাকার রায়েরবাজারে এক শিশুকে নির্যাতনের অভিযোগে তার সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 01:30 AM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা পুলিশ রায়েরবাজার এলাকা থেকে মোস্তফা কামালের দ্বিতীয় স্ত্রী সাবিহা আকতারকে (২৩) গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে।

সাত মাস বয়সে মা ছেড়ে চলে যাওয়ার পর দাদীর কাছেই বড় হচ্ছিল শিশুটি। তার বয়স এখন তিন বছর। কামাল এর মধ্যে বিয়ে করেন সাবিহাকে।

কিছুদিন আগে সন্তানকে কয়েকদিনের জন্য নিজের কাছে এনেছিলেন কামাল। তখনই তাকে সাবিহা গরম খুনতি দিয়ে ছেঁকা দেন বলে অভিযোগ উঠেছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩১ অক্টোবর অসুস্থ শিশুকে নির্যাতন চালায় তার সৎ মা সাবিহা।

কামাল বলেন, তিনি তখন বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি বাসায় এসে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

“গত এক সপ্তাহ আগে আনা হয়েছিল। এখানে আসার পর তার শরীরটা খারাপ হয়। গত ৩১ অক্টোবর বেশ কয়েকবার বমি করলে বিরক্ত হয়ে সাবিয়া খুনতি গরম করে তার শরীরে ছেঁকা দেয়।”

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

কামাল নারী ও শিশু নির্যাতন আইনে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।