গুলশান-মহাখালীতে গ্যাস থাকবে না সোমবার রাতে
জরুরি নির্মাণ কাজের জন্য সোমবার রাতে ঢাকার গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সোমবার তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত আট ঘণ্টা ওই এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময় আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাসের বার্তায় জানানো হয়।
