২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষা: স্থায়ী হলেন ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তা

দেশের কারিগরি স্কুল ও কলেজে কর্মরত ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2021, 12:42 AM

Updated : 02 Aug 2022, 06:27 PM

রোববার এ প্রজ্ঞাপন জারি হওয়ার মাধ্যমে ১৭ বছর পর চাকরিতে স্থায়ী হলেন শিক্ষকরা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের হার বাড়তে থাকায় প্রয়োজনীয় চাহিদা পূরণে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ শেষে তাদের চাকরিতে স্থায়ী করা হয়েছে।