সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন।
বৃহস্পতিবার তিনি সেনা সদর দপ্তরে সাক্ষাৎ করতে যান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় তারা পরস্পারের কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এই সাক্ষাতের জন্য সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ যুক্তরাজ্যের হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
