২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিতে দোকান কর্মচারী আহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2021, 12:39 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

শুক্রবার ভোর ৪টার দিকে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহত মো. রনি মিয়াকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়েরবাজার একটি মুরগির দোকানে কাজ করেন, ওই এলাকাতেই তার বাসা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোর রাতে বাসায় ফেরার সময় বুদ্ধিজীবী কবরস্থানের ঢালে ৪ থেকে ৫ জন ‘ছিনতাইকারী’ তার গতিরোধ করে এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

“মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে রনির পেটে ও হাতে তারা ছুরিকাঘাত করে।”

রনিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে বাচ্চু মিয়া জানান।