২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2021, 12:36 AM

Updated : 07 Apr 2022, 11:43 PM

মঙ্গলবার রাতে নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

তার বয়স আনুমানিক ২৫ এবং পরনে জিন্সপ্যান্ট টিশার্ট ছিল।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির বরাত দিয়ে তিনি বলেন, কারওয়ানবাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক বাধা দেন। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

নিহতের পেটে ও বাম হাতে ছুরিকাঘাতের জখম রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।