২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযান: ঢাকায় আট মাসে গ্রেপ্তার ১৪ হাজার

চলতি বছরের আট মাসে মাদকবিরোধী অভিযানে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও বিভিন্ন থানার পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2021, 07:02 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

এসব অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নয় হাজারের বেশি মামলা করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বলেন, জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত সময়ে ঢাকা মহানগর এলাকায় মোট ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেপ্তার করে ৯ হাজার ৮২১টি করা হয়েছে।

এসব অভিযানে ৭২৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং কিছু এলএসডিও উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩টি ইয়াবা, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, চার পাউন্ড সাপের বিষ, ২৫ কৌটা ড্যান্ডি এবং দেশি ও বিদেশি মদ রয়েছে উদ্ধার করা সামগ্রীর ভেতরে।