২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার

সংস্কার কাজের জন্য রোববার সারাদিন রাজধানীর মোহাম্মদপুরের কিছু এলাকা জুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2021, 05:12 PM

Updated : 02 Aug 2022, 06:20 PM

শনিবার তিতাসের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। আশেপাশে এলাকায় স্বল্প  চাপ বিরাজ করতে পারে।