২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 10:39 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর তালিকা প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি সরকার। পরে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয় সরকার।

তবে চলতি বছর সরাসরি পরীক্ষা নেওয়ার কথা বলে আসছে সরকার। আগামী ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা  

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক ও উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পরীক্ষার কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

পরীক্ষাকেন্দ্রের কলেজ প্রধান বা জ্যেষ্ঠ কোন অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এসএসসি ও এইচএসসিতে এবার ৩ বিষয়ে পরীক্ষা

এসএসসি-এইচএসসির ব্যবহারিক খাতা জমা দেওয়ার নির্দেশনা