আওয়ামী লীগ নেতা মন্নাফীর স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর স্ত্রী মাহমুদা মন্নাফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহমুদা মন্নাফী
বৃহস্পতিবার সকালে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মাহমুদা মন্নাফী মারা যান।
তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
মাহমুদা মন্নাফীর মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।
