২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ত সচিব শহীদ উল্লার চুক্তির মেয়াদ আরও বেড়েছে

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 05:52 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

Image
শহীদ উল্লা খন্দকার

শহীদ উল্লা খন্দকার

শহীদ উল্লা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তারা।

২০১৭ সালের ২২ সেপ্টেম্বর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল শহীদ উল্লার। সে সময় পিআরএল বাতিল করে চুক্তিতে ২ বছরের তিনি জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিব নিয়োগ পান।

পরে আবার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। তার সেই নিয়োগের মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে।

আগামী ২৩ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির নতুন আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।