২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সম্মেলনে যোগ দিতে ভিয়েনা গেলেন স্পিকার

বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 12:35 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোরে স্পিকার ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ভিয়েনায় উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ত্রয়োদশ সম্মেলন, স্পিকার্স অব পার্লামেন্টসের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম সংক্রান্ত প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন স্পিকার।

আইপিইউর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিরীন শারমিনের নেতৃত্বে সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকারও এসব সম্মেলনে অংশ নেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদ সচিব কে এম আব্দুস সালাম এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বিমানবনন্দরে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।