২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2021, 08:36 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব সদস্যকে অভিনন্দন জানান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানে সফরকারী নিউ জিল্যান্ডকে হারায় মাহমুদউল্লাহের দল। এ নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ল্যাথামের লড়াইয়ের পরও বাংলাদেশের জয়

মিরপুরের স্পিন মঞ্চে নাস্তানাবুদ নিউ জিল্যান্ড  

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ১৪১ রান করে। জবাবে সফরকারী দল শেষ ওভার পর্যন্ত লড়াই করে ৫ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয়।

একই স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটে জিতেছিল।