২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিতে ব্র্যাকের প্রশিক্ষণ

কর্মক্ষেত্রসহ মানবিক কার্যক্রমে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণে জোর দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 10:00 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বুধবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক কার্যক্রমে ‘জেন্ডার মেইনস্ট্রিমিং’ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে অষ্ট্রেলিয়া সরকারের অর্থায়নে, ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) দুই দিনের এই প্রশিক্ষণ বুধবার শুরু হয়।

কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ এবং অংশগ্রহণ নিশ্চিত করাও ‘মানবিক কার্যক্রমে জেন্ডার মেইনস্ট্রিমিং বিষয়ে স্থানীয় সহযোগী সংস্থার দক্ষতা উন্নয়নমূলক’ এ প্রশিক্ষণের উদ্দেশ্য। 

ব্র্যাকের ছয়টি পার্টনার এনজিও থেকে সিনিয়র ও মাঠ পর্যায়ের কর্মীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, “ব্র্যাক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ, বিশেষত নারীদের সক্ষমতা ও দক্ষতার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

“এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা যাতে আরও সচেতন হয় সেজন্য ভবিষ্যতে আরও অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণ করা হবে।”