২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২

রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে গত এক দিনে আরও ৫২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 12:43 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব শুক্রবার বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১৪টি ইয়াবা,  ৯০ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৬১০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ৫২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলে জানান আবু তালেব।

চলমান এই মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার ৫৪ জন, বুধবার ৬১ জন এবং তার আগের দিন মঙ্গলবার ৫৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।