ওয়ারীতে গুদামে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার ওয়ারীতে একটি গুদামে আগুন লাগার সোয়া এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লারমিনি স্ট্রিটের ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, “দোতলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছিল। সোয়া ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।”
তবে এটি কিসের গুদাম ছিল তা তিনি জানাতে পারেননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
