২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা টিভির বিরুদ্ধে মানহানির মামলা

মানহানির অভিযোগ তুলে বেসরকারি টেলিভিশন স্টেশন যমুনা টিভির কাছে ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে বিডি থাই কসমো লিমিটেড।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 02:21 AM

Updated : 07 Apr 2022, 11:29 PM

প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী নজরুল ইসলাম খান বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

নজরুল জানান, আদালত মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছে।

মামলায় যমুনা টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান প্রতিবেদক ও প্রচারিত প্রতিবেদনের প্রতিবেদক মো. রাসেলকে বিবাদী করা হয়েছে।

আগামী ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে বিবাদীদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের লাইট সরবরাহে দুর্নীতির অভিযোগ তুলে বিডি থাই কসমো লিমিটেডের বিরুদ্ধে গত ১৩, ১৪ ও ১৬ জুলাই যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার করা হয়।

অ্যাডভোকেট নজরুল বলেন, “ওই প্রতিবেদন ছিল উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট ও মিথ্যা। ওই প্রতিবেদনের কারণে বাদীর ব্যাবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।”