২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 06:20 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

পুলিশ বলছে, পিয়াস খন্দকার (২৬) নামের ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল সাড়ে নয়টায় হাজারীবাগের মনেশ্বর এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে পিয়াসকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিয়াসের বাবার বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিয়াস রাতের খাবারের পর তার কক্ষে গিয়ে ঘুমিয়ে ছিলেন।

“সকালে পিয়াসের মা দেখেন তার ছেলে বারান্দায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখেন গলায় রশি দিয়ে বেলকনির গ্রিলের সঙ্গে ঝুলছেন পিয়াস।”

তবে কী কারণে পিয়াস আত্মহত্যা করেছেন তা স্বজনরা বলতে পারেননি বলে জানান তিনি।

বাচ্চু মিয়া জানান, পিয়াস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গিয়াস খন্দকারের ছেলে। আট মাস বয়সী এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। একটি স্বর্ণের দোকানে কাজ করতেন তিনি।