২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের জয়ের ধারা অব্যাহত থাকবে, আশা রাষ্ট্রপতির

টানা তিন ম্যাচে জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 11:53 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট দলের সকল সদস্য ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘টাইগারদের’ এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।