২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ড

যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে একটি আসবাবপত্রের দোকান আগুনে পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 03:35 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

শুক্রবার দুপুর ২টার দিকে ওই দোকানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, আগুনে কেউ হতাহত হননি।

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রাসেল শিকদার।