২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 09:52 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

শুক্রবারের ম্যাচ জয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

জিম্বাবুয়ের মাটিতে তাদের সর্বনিম্ন রানে অলআউট করার দিনে সর্বোচ্চ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের রেকর্ড গড়া জয়ে সেঞ্চুরি করেছেন লিটন দাস। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

এই জয়ের মধ্যে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।