২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের একাদশ দিনে গ্রেপ্তার ৭০৮ জন

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের একাদশ দিনে ঢাকায় ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 09:18 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

বিধিনিষেধের মধ্যে 'অপ্রয়োজনে' বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার ৭০৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করেছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০টাকা জরিমানার করেছে বলে জানানো হয় বার্তায়।

গত ১ জুলাই লকডাউন শুরুর পর থেকে পুলিশ, বিজিবি, সেনা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছেন।

পাশাপাশি করোনাভাইরাসের বিষয়ে সচেনতা বাড়াতে এবং মাস্ক ও খাদ্য বিতরণের কাজেও তারা যুক্ত রয়েছেন।