অরুণ দাশগুপ্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত শনিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে নিজ বাড়িতে মারা যান।
অকৃতদার অরুণ দাশগুপ্তের বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াও সাংবাদিক-কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
