রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে স্পিকারের শোক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার এক শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের ওই কারখানায় জুস ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হতে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে ভয়াবহ আগুন লাগে; ২৪ ঘণ্টা পরও তা পুরোপুরি নেভানো যায়নি।
এ ঘটনায় সব মিলিয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
