২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মমতার

আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2021, 06:42 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, "আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।"

চিঠিতে তিনি আরও লেখেন, "ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।"

গত রোববার বাংলাদেশ থেকে বেনাপোল বন্দর দিয়ে ২৬০ কার্টনে ২ হাজার ৬০০ কেজি হাড়ি ভাঙা আম উপহার পাঠানো হয় ভারতে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জন্য এই উপহার পাঠানো হয় বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

এদিকে উপহার হিসেবে আম পাঠানোর জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেবের জন্য সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপে করে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়।

পুরনো খবর:

বাংলাদেশ থেকে ভারতে উপহার ট্রাকভরতি হাড়িভাঙ্গা আম
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী আম উপহার