২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদে ভিসা কার্ডের বিল পরিশোধে ক্যাশব্যাক

‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল দিলে প্রথমবার ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2021, 05:00 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি জানায়, ‘দেশি নগদ-এ বেশি লাভ’ ক্যাম্পেইনের আওতায় এই সুযোগ দেওয়া হয়েছে।

সম্প্রতি শুরু হওয়া এই ক্যাম্পেইনটি ৩১ অগাস্ট পর্যন্ত চলবে।

এতে জানানো হয়, যখন, যেখান থেকে যত খুশি ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারছেন গ্রাহক। তবে বিলের সঙ্গে বাড়তি এক শতাংশ চার্জ দিতে হবে গ্রাহককে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ভিসা বা ক্রেডিট কার্ড গ্রাহক তার কার্ডের বিল প্রথমবার ‘নগদ’-এ দেওয়ার জন্য তাৎক্ষণিক ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

‘নগদ’-এর মাধ্যমে বিল প্রদানে ভিসা ক্রেডিট কার্ড গ্রাহককে অবশ্যই ‘নগদ’-এর অ্যাপ ব্যবহার করতে হবে, জানায় ‘নগদ’।

যেভাবে বিল পরিশোধ করতে হবে: লগ ইন করে অ্যাপের বিল পে অপশনে যেতে হবে, সেখানে ভিসা ক্রেডিট কার্ড বিল পে অপশনে গিয়ে কার্ডের নম্বর লিখে পরের অপশনে টাকার অঙ্ক লিখতে হবে। তারপর গ্রাহককে তার টাকার অঙ্ক নিশ্চিত হতে আবার টাকার পরিমাণ দেখানো হবে, এরপর পিন সেট করলেই সঙ্গে সঙ্গে বিল প্রদান হয়ে যাবে।

গ্রাহক বিলের বিপরীতে রশিদ সংগ্রহ করতে পারবেন। একটি বিল ভিসা ক্রেডিট কার্ডে হালনাগাদ হতে তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

দেশের যেকোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের গ্রাহক এই সেবা উপভোগ করতে পারবেন।

‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ড বিল প্রদানের ক্ষেত্রে গ্রাহকের কোনো ভুল হলে তার জন্য তাৎক্ষণিকভাবে তাকে সংশ্লিষ্ট কার্ড প্রদানকারী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “দেশের সাধারণ মানুষের জন্য একটি উপযুক্ত ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাজ করছি আমরা।

“ডিজিটাল সেবা সম্প্রসারণের জন্য ‘নগদ’ বিভিন্ন ধরনের ক্যাশ-ব্যাকসহ আকর্ষণীয় অফার দিচ্ছে, যা ডিজিটাল জীবপনযাপনে মানুষকে উৎসাহ দিচ্ছে” মনে করেন তিনি।