২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে দিনে ৫ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

করোনাভাইরাস সংক্রমণ রোধের লকডাউনের মধ্যে প্রতিদিন ৫ হাজার নিরন্ন মানুষকে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 10:07 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

সোমবার থেকে টানা ৭ দিন এই খাবার দেওয়া হবে বলে রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছিন্নমূল, পথশিশু, দিনমজুর, অসহায় নাগরিকের এই খাবার দেওয়া হবে ডিএমপির ৫০টি থানা থেকে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই খাবার বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহামারীকালে গত বছরও এভাবে খাবার বিতরণ করেছিল ডিএমপি।