২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেয়াদ আল মালুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 10:53 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে মারা যান।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ মালুম মারা গেছেন