২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল হক চৌধুরী পিআইবির নতুন চেয়ারম্যান

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’র সম্পাদক এনামুল হক চৌধুরীকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2021, 06:38 PM

Updated : 02 Aug 2022, 05:59 PM

Image
এনামুল হক চৌধুরী

এনামুল হক চৌধুরী

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে তাকে চেয়ারম্যান করে পিআইবির পরিচালনা বোর্ড গঠন করতে বলা হয়।

এনামুল হক সাংবাদিক আবেদ খানের স্থলাভিষিক্ত হলেন।

পিআইবির ১৫ সদস্যের পরিচালনা বোর্ডে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়)।

অর্থ বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), প্রধান তথ্য কর্মকর্তা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

সদস্য হিসেবে আরও আছেন- দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ পোস্টের এডিটর-ইন-চিফ শরীফ শাহাবুদ্দিন। ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মনজুরুল ইসলাম।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনও বোর্ডে আছেন।

এছাড়া দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে আছেন।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এই বোর্ডে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছরের জন্য নিজ পদে বহাল থাকবেন।

তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবি। মূলত সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনা নিয়ে এর কাজ।