ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী, সাংবাদিক সুভাষ সিংহ রায়, জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
