গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের দেড় হাজার গ্রাহকের তিতাস গ্যাসের বিলের প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফারুক হোসেন নামের ওই ব্যক্তিকে রোববার চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর কর্মকর্তা (অপস্) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০১৮ সাল থেকে তিতাসের গ্রাহকদের কাছ থেকে নেওয়া প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন ফারুক।
র্যাব কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
