ঢাকার খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে গাড়িচালকের মৃত্যু
ঢাকার খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি
রোববার বিকালে এই যুবক ট্রেনে কাটা পড়েন বলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিলগাঁও রেল গেইট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় জামালপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
ইউসুফের মামাত ভাই পুলিশকে জানিয়েছেন, এই যুবক আগে ঢাকায় প্রাইভেটকার চালাতেন। মহামারী শুরুর পর চাকরি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। চাকরির খোঁজে ফেরে ঢাকায় এসেছিলেন।
বরিশালের গৌরনদীর আদুনা গ্রামের শহিদুল ইসলাম এক মেয়ের জনক।
