২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জাতীয় বাস্তবায়ন কমিটির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালা সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 11:07 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

রোববার বিকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কমিটির ১০ম সভায় সর্বসম্মতিক্রমে এই ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

কমিটির প্রধান সমন্বয়ক জানান, আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ই-পোস্টারও প্রকাশ করা হবে।

অনুষ্ঠানটি সকল টেলিভিশন চ্যানেল, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।

সভার শুরুতে সম্প্রতি প্রয়াত জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তি বার্ষিকীতে ই-পোস্টার  

বাংলা নববর্ষে ই-পোস্টার  

জোড়া উদযাপনে জাতির পিতাকে নিয়ে চার পোস্টার  

মানুষের নেতা মুজিবের স্মৃতির উদযাপন  

মুজিব নামের আলোকশিখা

সভায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কামাল নাসের চৌধুরী সভায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালা আন্তর্জাতিক মাত্রায় উন্নীত ও জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। ”

সফল আয়োজনের জন্য তিনি জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিকেও ধন্যবাদ জানান।

এছাড়া জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।