২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ৪ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের চারটি থানায় ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2021, 05:47 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

মঙ্গলবার  ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম  স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

মুগদা থানার আবুল খায়েরকে বংশালে, শাহবাগ থানার আরিফুর রহমান সরদারকে রুপনগরে, রূপনগরের ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডায়, আর বাড্ডার পারভেজ ইসলামকে পল্লবীতে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগে আর ডিবি গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রুপনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।