২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে চলবে লঞ্চ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনে সাত সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার থেকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2021, 05:39 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। তবে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে হবে এবং স্বাস্থ্য বিধি মানতে হবে।“

এই নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ এর একজন কর্মকর্তা জানান, সদরঘাট থেকে প্রতিদিন ৮০ টির বেশি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটে ছেড়ে যায়।

ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়।

ওই সময়ও আন্তঃজেলা বাসের পাশাপাশি লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে ওই সময় পণ্যবোঝাই লঞ্চ চলাচল অব্যাহত থাকে।

অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে সোমবার থেকে

বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ, চলবে দূরপাল্লার বাস

‘লকডাউনে’ যাত্রী পরিবহন নৌপথেও বন্ধ  

চলমান বিধিনিষেধের মেয়াদ রোববার আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করলেও এবার অর্ধেক আসনে যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়।

এরপর সোমবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে আবারও ট্রেন চলাচল চালুর কথা জানানো হয়।