২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের বাড়তি ছুটির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2021, 04:21 PM

Updated : 10 Oct 2022, 05:57 PM

সোমবার বিকাল পর্যন্ত দুই দফায় কালশীর ‘স্ট্যান্ডার্ড’ পোশাক কারখানার শ্রমিকরা সামনের সড়কে বিক্ষোভ করেন বলে পুলিশ জানায়।

মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার মাহতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিলেও দুপুর ২টার দিকে আবারও তারা সড়কে জড়ো হন।

“এমনি ছুটি ৩ দিনের। তারপরও কারখানার কর্তৃপক্ষ তাদের ৬ দিন ছুটি দিয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি ১০ দিন ছুটির।”

Image
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সোমবার রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সোমবার রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

এর চেয়ে বেশি ছুটি দেওয়া সম্ভব নয় বুঝিয়ে শ্রমিকদের পরে সরিয়ে দেওয়া হলে সড়কে চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলমান লকডাউনের মধ্যে ঈদের ছুটি তিন দিনের বেশি না দিতে সরকার নির্দেশনা দিয়েছে এবং সবাইকে সবার কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।

বাড়তি ছুটির দাবিতে এদিন টঙ্গী এলাকায়ও পোশাক শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়; রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন।