২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বায়তুল মোকাররম এলাকায় নাশকতার ঘটনায় হেফাজত ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 09:52 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

দুইজন ব্যবসায়ী রোববার পল্টান থানায় মামলাগুলো করেন বলে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন।

উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের আসামি করা হয়েছে তাদের অন্য মামলায় কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। তাদের এই মামলায় দ্রুতই ‘শোন এরেস্ট’ দেখানো হবে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “আবাব আহমেদ রিজভী (রিংকু) এবং মো. রুমাম শেখ নামের দুই ব্যক্তি নিজেদের ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়ে মামলা করেছেন। মামলায় দুইজনের বক্তব্য এবং দুই মামলার আসামি একই। আসামিদের মধ্যে দুইজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।”

মামলায় বাদীরা অভিযোগ করেছেন, মামুনুল হকের নির্দেশে হেফাজত নেতা নাসির উদ্দিন মনির, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা লোকমান হাকিম তাদের মরধর করেন এবং দুইটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন।

এর আগে খন্দকার আরিফুজ্জামান নামের এক ব্যক্তি গত ৬ এপ্রিল বায়তুল মোকাররমে নাশকতার ঘটনায় মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।