২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2021, 03:43 PM

Updated : 02 Aug 2022, 05:34 PM

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১০ টাকার স্মারক ডাকটিকেটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এই তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন।

ডাকটিকেট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিওর সংগ্রহশালায় এবং পরে দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে।