শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে তারা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দেয়; বিউগলে বাজানো হয় করুণ সুর।
পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকায় অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
