২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক

চলচ্চিত্র ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2021, 12:57 PM

Updated : 02 Aug 2022, 05:27 PM

এক শোক বার্তায় তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার সকালে সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও পৃথক শোকবার্তায় এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুরনো খবর:

এটিএম শামসুজ্জামানের চিরবিদায়