২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2021, 04:50 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

আব্দুর রহিম (২৫) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাতিরঝিলের পিয়ারাবাগ থেকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রহিমের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।