২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2021, 04:12 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

আনুমানিক চল্লিশ বছর বয়সী রিকশাচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, সারুলিয়ায় রানীমহল সিনেমা হলের সামনে রিকশা চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।